ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০২:০১ দুপুর

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে পরীক্ষায় ফিরতে চায় সরকার

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে পরীক্ষায় ফিরতে চায় সরকার, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে আবারও পরীক্ষার দিকে যেতে চায় সরকার।

আজ সোমবার (১৬ মার্চ) রাজধানী গুলশানের একটি হোটেলে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাহাদী আমিন বলেন, শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকেও নজর দেয়া হবে। কোনো সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে ইশতেহার বাস্তবায়নে পদক্ষেপ নিতে পারেনি উল্লেখ করে মাহাদী আমিন বলেন, ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খননসহ ইশতেহারে দেওয়া সব বিষয় নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তাই শিক্ষাখাতেও সেই অনুযায়ী কাজ হবে।

এর আগে, রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি মেধাকে অবমূল্যায়ন করছে কি না, সেই প্রশ্ন তোলেন কুমিল্লা—৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, লটারি পদ্ধতি কতটা কার্যকর তা সরকার গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করছে এবং প্রয়োজনে এটি বাতিল করার বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী জানান, লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় মেধা যাচাই বা ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ২০২৭ সালে। তিনি উল্লেখ করেন, গ্রামীণ ও শহর অঞ্চলের বাস্তবতা ভিন্ন। বড় শহরগুলোতে ভর্তির তীব্র প্রতিযোগিতার কারণে বিগত সরকার লটারি পদ্ধতি চালু করলেও এর যৌক্তিকতা নিয়ে বর্তমান সরকার সন্দিহান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে পরীক্ষায় ফিরতে চায় সরকার

‘সাহস থাকলে পারস্যে জাহাজ পাঠান’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি—প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী খুলে দিতে এবার চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার

ঈদের ছুটির ৭ দিনে ব্যাংক বন্ধে , টাকা তুলবেন যেভাবে