ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০১:৪৫ দুপুর

‘সাহস থাকলে পারস্যে জাহাজ পাঠান’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

‘সাহস থাকলে পারস্যে জাহাজ পাঠান’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটি চুক্তি করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই বিবৃতি মিথ্যা বলে প্রত্যাখান করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পাল্টা উসকানি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারে বলে উপহাস করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)—এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বিপ্লবী গার্ড নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে ইরানের পূর্ণ সার্বভৌমত্ব বজায় আছে।’ তিনি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তো দাবি করেছেন যে—তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন। তাহলে সাহস থাকলে তিনি তার জাহাজ পারস্য উপসাগরে পাঠাতে পারেন।’ নাইনি দাবি করেন, ‘এখন পর্যন্ত ইরান প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০টি ড্রোন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে। 

তিনি আরও বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ‘শত্রুপক্ষ’ ইরানের সামরিক শক্তি ও সামাজিক প্রতিরোধ ক্ষমতা স্বীকার করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, আগ্রাসীদের শাস্তি দিতে ইরান তাদের ‘ভারি ও বিধ্বংসী হামলা’ অব্যাহত রাখবে। সূত্র : আনাদোলু এজেন্সি

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাহস থাকলে পারস্যে জাহাজ পাঠান’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি—প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী খুলে দিতে এবার চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার

ঈদের ছুটির ৭ দিনে ব্যাংক বন্ধে , টাকা তুলবেন যেভাবে

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী