ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০১:০৫ দুপুর

ঈদের ছুটির ৭ দিনে ব্যাংক বন্ধে , টাকা তুলবেন যেভাবে

ঈদের ছুটির ৭ দিনে ব্যাংক বন্ধে , টাকা তুলবেন যেভাবে, ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। এই দীর্ঘ সময়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ঈদের আনন্দ আর কেনাকাটার এই তুঙ্গে থাকা সময়ে গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে এবং নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বিশেষ বিকল্প ব্যবস্থা চালু রেখেছে ব্যাংকগুলো।

এই দীর্ঘ ছুটিতে আপনার জরুরি লেনদেন কীভাবে সারবেন কিংবা হাতের কাছে টাকা পেতে এটিএম ও ডিজিটাল ব্যাংকিং সেবা কতটুকু কার্যকর থাকবে— তা নিয়েই আজকের প্রতিবেদন।

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও নগদ টাকার চাহিদা মেটাবে কার্ড। এর বাইরে এখন ব্যাংকের নিজস্ব অ্যাপসহ ইন্টারনেটভিত্তিক সেবা রয়েছে। এই সেবার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহককে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারে।

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবা এখন ব্যাপক জনপ্রিয়। এই সেবাগুলোর সবই খোলা থাকছে। 

আরও পড়ুন

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শুধু এটিএম নয়, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংক, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে ব্যাংকগুলোর এখন ১২ হাজার ৭১৩টি এটিএম বুথ ও ৮ হাজার ৪৮৩টি সিআরএম রয়েছে। পিওএস রয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৩ টি। ব্যাংকগুলো এখন পর্যন্ত প্রায় ৫ কোটি কার্ড ইস্যু করেছে। এছাড়া, এখন ইন্টারনেট ব্যাংকিং সেবায় গ্রাহক ১ কোটি ২৫ লাখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটির ৭ দিনে ব্যাংক বন্ধে , টাকা তুলবেন যেভাবে

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

বেশি ভাড়া নিলেই তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

৮০ কিমি বেগে ১৫ জেলায় ঝড়ের আভাস