ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৪ দুপুর

আগামিকাল থেকে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আগামিকাল থেকে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, ছবি: সংগৃহীত।

ঈদুল ফিতর উপলক্ষে কাল (মঙ্গলবার) থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। সে জন্য আজ (সোমবার) শেষ অফিস করছেন সরকারি চাকরিজীবীরা। অফিস শেষ করেই নাড়ির টানে বহু মানুষ বাড়ির পথে রওনা হবেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ঈদের ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়। বিএনপি সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও এক দিন ১৮ মার্চ ছুটি ঘোষণা করে। এর পাশাপাশি শবেকদর উপলক্ষে ১৭ মার্চ আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। সবমিলিয়ে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঘোষিত এই ছুটির আওতায় দেশের সব সরকারি, আধা—সরকারি, স্বায়ত্তশাসিত এবং কিছু বেসরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে জড়িত চিকিৎসক এবং কর্মীরা ঈদের এই টানা ছুটিতেও কর্মস্থলে নিয়োজিত থাকবেন। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং অন্যান্য জরুরি পণ্য পরিবহনে কোনো বাধা থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামিকাল থেকে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দাপুটে জয়ে ম্যানসিটির আরও কাছে ম্যানইউ

গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ১৩

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু