ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৪:৫৩ দুপুর

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ছয় মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে স্থানীয় এক কর্মকর্তা জানান, একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  তিনি আরো জানান, নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে। হামলার সময় ভবনটিতে ওই পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দ্রুতই বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ

মুরাদনগরে ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যুদ্ধ তখনই বন্ধ হবে, যখন আমি অন্তর থেকে অনুভব করব : ট্রাম্প