One Student One Laptop সুবিধার আওতায় ফ্রি ল্যাপটপ পেলো ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা!
ড্যাফডিল পলিটেকনিকের One Student One Laptop সুবিধার আওতায় ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত Laptop Distribution Ceremony-এর মাধ্যমে পরিশ্রম ও মেধার স্বীকৃতিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ফ্রি ল্যাপটপ। প্রযুক্তি-সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে গড়ে উঠছে আগামী দিনের দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিকে আয়োজিত হলো Laptop Distribution Ceremony 2026। ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে ড্যাফোডিল পলিটেকনিক “One Student One Laptop” উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে আসছে, যা তাদের প্রযুক্তিভিত্তিক শিক্ষা, গবেষণা ও প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৪ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার লিটারেসি শিক্ষাজীবনের একটি অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রজেক্টভিত্তিক শিক্ষা, অনলাইন রিসার্চ, প্র্যাকটিক্যাল কাজ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন একাডেমিক কার্যক্রমে একটি ব্যক্তিগত ল্যাপটপ শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে।
এই বাস্তবতাকে সামনে রেখে ড্যাফোডিল পলিটেকনিক ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ল্যাপটপ বিতরণ আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানের One Student One Laptop সুবিধার আওতায় শিক্ষার্থীরা তাদের একাডেমিক পারফরম্যান্স ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে ৪র্থ সেমিস্টারে ল্যাপটপ অর্জনের সুযোগ পায়, যা তাদের প্রযুক্তিনির্ভর দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও পড়ুনঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Md. Ruhul Amin, চেয়ারম্যান, Bangladesh Technical Education Board। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr. Mohammad Nuruzzaman, সিইও, Daffodil Group; জনাব রথীন্দ্রনাথ দাস, নির্বাহী পরিচালক, BTEB Affiliated Institutions, Daffodil Group এবং জনাব K. M. Parvez Boby, ডেপুটি ডিরেক্টর, BTEB Affiliated Institutions, Daffodil Group। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন S M Jahirul Islam Farhad, প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ড্যাফোডিল পলিটেকনিক।
অনুষ্ঠানে নতুন ল্যাপটপ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অভি্ভাবকগণ এই উদ্যোগকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ল্যাপটপ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে নিচ্ছে।
মন্তব্য করুন








_medium_1773497737.jpg)
