ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৪:১২ দুপুর

বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর উদ্যোগে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর উদ্যোগে অদ্য ১১ মার্চ ২০২৬ বুধবার বাংলাদেশ কাউন্সিল ক্যাফেটোরিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বগুড়া- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, ডিএমপির ডিসি (ক্রাইম) তারেক জুবায়ের, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা'র সহ-সভাপতি ডা: আতাউর রহমান লিটন, সহ-সভাপতি এ কে এম লুৎফুল বারী মুকুল, সংগঠনের কো- চেয়ারম্যান মোঃ নুরুল আলম বাদল এবং সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব এম. নুরুজ্জামান বাদল।

অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর  বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এবং জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বগুড়াবাসীর সার্বিক মঙ্গল ও কল্যাণের লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ ১১.৩ বিলিয়ন ডলার : পেন্টাগন

বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর উদ্যোগে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান : নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কতা

ন্যাশভিলের সঙ্গে গোল শূন্য ড্র, ৯শ’র অপেক্ষায় মেসি

ইসরাইলে হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলা

রাষ্ট্রপতির ভাষণে প্ল্যাকার্ড দেখিয়ে ওয়াক আউট বিরোধী দলের