ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৮:০৫ রাত

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম- জিসাফ  এর উদ্যোগে ৯ মার্চ ২০২৬- সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে  মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তিন বারের সাবেক সকল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নবগঠিত সরকারের সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মো: রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, বিএনপি'র  জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, ওয়ার্ল্ড ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, জিয়া শিশু-  কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, জাসাস  ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, নিপসম এর  অধ্যাপক বিশিষ্ট কলামিস্ট ডঃ মো:গোলাম ছারোয়ার ;ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী মর্জিনা সুলতানা পনু এবং  শিক্ষক- কর্মচারী ঐক্যজোট এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা প্রমুখ। 

আরও পড়ুন

আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট কবি ও লেখক মুন্সি ওয়াজিউল হক শরীফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক মো: নুরুদ্দিন মিয়া, জিয়া  সামাজিক সাংস্কৃতিক ফোরাম এর সহ-সভাপতি মো: বদিউজ্জামান আকন্দ, বিশিষ্ট সাংবাদিক আশাহিদ আলী আশা, জিসাফ কেন্দ্রীয় কমিটির সদস্য মো:  কামাল মিয়া ও ডা: এম এ শাহজাহান মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য প্রফেসর আকব  সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো: এমদাদ হোসেন ও সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস সাঈদ।দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শারজাহ ও আবুধাবী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

টেকনাফে সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জে জমে উঠেছে আতর ও টুপি বিক্রির ধুম

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের আত্মহত্যা