ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৮:১৫ রাত

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পক্ষ থেকে অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র মাহে রমাদান উপলক্ষে  কোমলমতি শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ক্লাব নেতৃবৃন্দ অসহায় শিশুদের সাথে ইফতারেও অংশ নেন।
 
শনিবার (১৪ মার্চ) উক্ত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে এবং সার্ভিস কমিটির সেক্রেটারী লিও আজমাইন আদিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন আবু তাহের, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, অপরাজেয় বাংলাদেশ এর সেন্টার প্রধান জিন্নাত আরা বেগম।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য লিও রায়হান করিম, লিও সজিব হোসেন, লিও ফাহিম চৌধুরী, লিও মোঃ আরিফ, লিও আজিজ, লিও মাহামুদুল হক কারিব, লিও লিয়াকত প্রমূখ।
 
বন্ধন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অপরাজেয় বাংলাদেশের ছোট ছোট এসব অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসময় শিশুরা ঈদের নতুন জামা পেয়ে শিশুরা খুব খুশি হন। পরে লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ শিশুদের সাথে ইফতারে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী