ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৫:১৪ বিকাল

পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

নদী একটি জীবন্ত সত্তা। সুন্দরবন রক্ষায় পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে। পশুর নদীর প্লাবন ভূমিতে সরকারি রেকর্ডিয় শতাধিক খালে অবৈধ বাধ রয়েছ। সরকারের খাল খনন অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে এসব নদী খালের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদীর কয়লা দূষণ, প্লাস্টিক-পলিথিন দূষণ ও শিল্প দূষণ রোধ করে সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা করতে হবে।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নদী সংলাপে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি একথা বলেন।

"দী বাঁচাও, মানুষ বাঁচাও" প্রতিপাদ্যে "পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও, জেলে জীবন বাঁচাও" শীর্ষক এ নদী সংলাপের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন রক্ষায় আমরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। নদী সংলাপের সহ-আয়োজক ছিলো বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ ও লিডার্স।

নদী সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি পুলিশ সুপার মোংলা সার্কেল মোঃ রেফাতুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আফরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, রাজনীতিক মোঃ জুলফিকার আলী, আব্দুল মান্নান হাওলাদার, আবু হোসেন পনি ও শেখ রুস্তুম আলী।

নদী সংলাপ সঞ্চালনায় ছিলেন সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

আরও পড়ুন

সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ পুরো সুন্দরবনে ৪৫০টি নদী-খাল রয়েছে। এসব নদী খালে বিষ দিয়ে মাছ মারার ফলে জলজপ্রানীসহ জীববৈচিত্র হুমকিতে পড়েছে। এছাড়া কয়লা দূষণ এবং শিল্প দূষণে ভারাক্রান্ত সুন্দরবন । পশুর নদীর পাড়ে ইসিএ এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন রুখতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, জলদস্যু দমনে ইতিমধ্যে সরকার আইনশৃংখলা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করছে। সুন্দরবনে অগ্নিকান্ডে রোধেও বন বিভাগ আগাম সতর্কতা অবলম্বন করছে। জেলে কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে জেলে জীবন উন্নত করা হবে।

নদী সংলাপের আগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।

উল্লেখ্য ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের পালনের সিদ্ধান্ত হয়। নদী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষের মধ্যে নদী ভাবনা তৈরি করতে এদিবসটি পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

নদী মানবজীবন ও প্রকৃতির জন্য আশীর্বাদস্বরূপ

গাজীপুরে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তৈল প্রস্তুত , ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত