ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৫:০৭ বিকাল

গাজীপুরে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাসনের জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। পরে সেখানে কচুরিপানাসহ কয়েক জাতের মাছ জন্ম নেয়। শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়া প্রকট দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পেয়ে বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। 

আরও পড়ুন

মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তৈল প্রস্তুত , ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দ্রুতই বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রতিমন্ত্রী