ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৫:০৪ বিকাল

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

নিহত শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের-এর ৩৩ নম্বর বাসায় বাসিন্দা শামসুল হকের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাগদারপাড় ৭৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

এসআই আরও জানান, ঘটনাস্থলের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তৈল প্রস্তুত , ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দ্রুতই বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ