কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: খোকন
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মানুষের মৌলিক চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে ভিজিএফ চাল বিতরণ করছে। কথাগুলো বলেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী, বজরা ও চাটখিল উপজেলায় গরিব, অসহায়, হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল খেজুর নামকাওয়াস্তে বিতরণ না করে প্রকৃত এতিমদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773392457.jpg)
_medium_1773391149.jpg)
_medium_1773389477.jpg)
_medium_1773387946.jpg)




