ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০১:৪৭ দুপুর

১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্যে করেন।

মন্ত্রী বলেন, দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।

তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুরের ৩টি খাল পরিদর্শন করছি।

আরও পড়ুন

এ্যানি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যে খাল খনন কার্যক্রম হাতে নিয়েছি, সবার আগে খালগুলোতে যে হারে বর্জ্য আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হবে। অবৈধ দখলমুক্ত করতে হবে। তাহলে জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। নয়তো জনগণ সুফল পাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

খিলক্ষেতে একটি হোটেলে আগুন লেগে দগ্ধ ৪

১৫ মার্চ থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঈদযাত্রায় ট্রেনের টিকিট কিনতে চেয়েছে ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী 

বাগেরহাটে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন