মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
মাগুরার শ্রীপুরে সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ–ওয়াপদা সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ–ওয়াপদা সড়কের ওপর এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নাকোল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব হোসেন খান বলেন, নিহত ব্যক্তি তার ইউনিয়নের বাসিন্দা নন। স্থানীয় ব্যক্তিরা মরদেহটি সড়কের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
আরও পড়ুনশ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন এবং সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানায়, আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773386495.jpg)







