ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০২:১৩ দুপুর

কোম্পানীগঞ্জে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

কোম্পানীগঞ্জে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশের বেশি বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয়রা মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরানোর সময় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রায় এক মাস আগের হতে পারে। মরদেহ পচে যাওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

খিলক্ষেতে একটি হোটেলে আগুন লেগে দগ্ধ ৪