ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০১:১০ রাত

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা

ছবি: সংগৃহীত, যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্কমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বিদেশি নাগরিক হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে চলে যাচ্ছেন। এর ফলে দুবাই শহরে হাজার হাজার পোষা প্রাণী আশ্রয়হীন হয়ে পড়ছে। প্রাণী কল্যাণ সংস্থাগুলো বলছে, কুকুর ও বিড়ালের সংখ্যা দ্রুত বাড়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে চাপ তৈরি হয়েছে।
 
প্রাণী কল্যাণ সংস্থা আরএসপিসিএ বলছে, যুদ্ধ পরিস্থিতিতে দেশ ছাড়তে গিয়ে অনেক মালিক তাদের পোষা প্রাণী সঙ্গে নিতে পারছেন না। ফলে এসব প্রাণী ‘নীরব ভুক্তভোগী’ হয়ে পড়ছে। গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ব্রিটিশ নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেছে।
 
ফেলে যাওয়া কুকুর উদ্ধারকারী সংস্থা কেনাইন ফ্রেন্ডস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বাধ্য হচ্ছেন। যে কারণে অনেক পোষা প্রাণী তাদের ফেলে যেতে হচ্ছে। সংস্থাটি বলছে, আগে থেকেই থাকা কুকুরগুলোর তো যত্ন করতে হচ্ছেই, নতুন করে আসা এসব প্রাণীদের দায়িত্বও তাদের নিতে হচ্ছে।
 
বিড়াল উদ্ধারকারী সংগঠন দুবাই স্ট্রিট কিটিস জানিয়েছে, পরিস্থিতি এখন তাদের সামর্থ্যের সীমা ছাড়িয়ে গেছে। তার বলছে, ‘আমাদের আশ্রয়কেন্দ্র এখন পুরোপুরি ভর্তি। প্রতিটি কক্ষ পূর্ণ হয়ে গেছে। তবুও ফোন কল থামছে না। প্রতিদিনই আহত, ফেলে যাওয়া বা একা পড়ে থাকা বিড়ালছানাকে উদ্ধারের জন্য কল আসছে।’

এদিকে মালিকহীন এসব পোষা প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় দুবাই মিউনিসিপ্যালিটি শহরের বিভিন্ন স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ১২টি খাবার সরবরাহ কেন্দ্র চালু করেছে। দেশটিতে পোষা প্রাণী পরিত্যাগ করা আইনত অপরাধ। কেউ এ অপরাধ করে ধরা পড়লে তার বিরুদ্ধে কয়েক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা

লেবানন থেকে একসঙ্গে প্রায় ১০০ রকেট ছোড়া হলো ইসরায়েলে

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

ইরানে হামলা করার মতো আর কিছু নেই, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু