ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৯:২৬ রাত

বগুড়ার নন্দীগ্রামে চানাচুর কারখানায় জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে চানাচুর কারখানায় জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার কুন্দার হাটে এ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে বাজারের সার্বিক পরিস্থিতি তদারকি করা হয়। এসময় বিভিন্ন দোকান পরিদর্শন করে নির্ধারিত মূল্যের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরে উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়ায় গ্রামে অভিযান চালিয়ে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ছাড়া খাবার সামগ্রী উৎপাদন করার অপরাধে একটি বিস্কুট ও চানাচুর তৈরির কারখানার মালিক রেনুকা বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনও পরির্দশন করা হয়। সেখানে জ্বালানি তেলের মজুদ, বিক্রি ও ব্যবস্থাপনা মনিটরিং করা হয়।

আরও পড়ুন

এসময় ফিলিং স্টেশন মালিকদের জ্বালানি তেলের মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ, গ্রাহকদের কাছে বিক্রির রশিদ প্রদান, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করা এবং সরকার নির্ধারিত সীমা মেনে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীর আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ক্রীড়াবিদদের নীরাপত্তার স্বার্থে বিশেষ সেল গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বগুড়ার নন্দীগ্রামে চানাচুর কারখানায় জরিমানা

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ ভারতের

দেশের সর্বত্র পুরুষের চেয়ে নারী শ্রমিকরা এগিয়ে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টস’র দুই লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার