ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১০:৪২ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচিলা বাজারে এক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ জরিমানা করা হয়েছে। আজ শনিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় হতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন এবং মোঃ এহসান আহমেদ খান উল্লেখিত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সঙ্গে থানা উল্লাপাড়ার স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, পাচিলা বাজারে মহাসড়ক সংলগ্ন বাসমতি হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল ফুড সিটি ইন নামক হোটেলে মেয়াদোত্তীর্ণ ফাস্ট ফুড সামগ্রী ও বিভিন্ন খাবারের প্যাকেটে অনুমোদিত লেবেল না থাকায় এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ ও  সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা

রংপুরের বদরগঞ্জে ফল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ায় ছয় মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা 

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৬

সরকারি নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার চালু রাখলে আইনানুগ ব্যবস্থা