ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১০:২৯ রাত

বগুড়ায় ছয় মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা 

বগুড়ায় ছয় মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা 

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে ছয় মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের অভিযানে ছয় মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

পরে বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ ও ৫০ টাকা করে জরিমানা করেন।

জানা গেছে, আজ শনিবার (৭ মার্চ) বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরের সেউজগাড়ী আমতলা মোড় ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে সাতজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো-শহরের খান্দার পূর্বপাড়া এলাকার শাহিনুর রহমানের ছেলে মো. সামী (২২), মধ্য পালশা এলাকার মাসুদ মোল্লার ছেলে শুভ (৩০), কাহালুর ডেপুইন এলাকার সাইফুল ইসলামের ছেলে শামীম (২৭), শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে আবু ছালেক শেখ (৪০), পূর্ব কৈপাড়া এলাকার মৃত কেশব রাজভরের ছেলে নেপাল রাজভর (৫৫) এবং বগুড়া সদরের আশোকোলা গ্রামের লিটন কাজীর ছেলে আল আমিন (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫