সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচিলা বাজারে এক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ জরিমানা করা হয়েছে। আজ শনিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় হতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন এবং মোঃ এহসান আহমেদ খান উল্লেখিত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সঙ্গে থানা উল্লাপাড়ার স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, পাচিলা বাজারে মহাসড়ক সংলগ্ন বাসমতি হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল ফুড সিটি ইন নামক হোটেলে মেয়াদোত্তীর্ণ ফাস্ট ফুড সামগ্রী ও বিভিন্ন খাবারের প্যাকেটে অনুমোদিত লেবেল না থাকায় এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160233