গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ আরিফ হোসেন(৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সুজালপুর শান্তিবাগ এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক জুয়েল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আবু সিদ্দিক ও সহকারী উপ-পরিদর্শক রুবাইয়া আক্তারের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৭ মার্চ) সকালে চাপড়িগঞ্জ এলাকায় রাজা পেপার মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়।
এসময় আরিফ হোসেন চাপড়িগঞ্জ বাজার হতে হেঁটে ফাঁসিতলা বাসস্ট্যান্ডের দিকে আসার পথে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে এবং দেহ তল্লাশি করে প্যান্টের বাম পকেটে নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগের মধ্যে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য একুশ হাজার টাকা।
আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহণ রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন




_medium_1772899805.jpg)
_medium_1772899540.jpg)

