ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৮:৩৯ রাত

বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

বরিশালের গৌরনদীতে এক পল্লী চিকিৎসকের দেওয়া ইনজেকশনে সুমন বেপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর ছেলে এবং টরকী বন্দরের 'আদর্শ লাইব্রেরি'র স্বত্বাধিকারী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কসবা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর শুনে সেখানে যান সুমন। সেখান থেকে ফেরার পথে একটি নছিমনের ধাক্কায় তিনি সামান্য আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুজন সরকারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সুমনকে ব্যথানাশক একটি ইনজেকশন দেওয়া হয়।

সুমনের বাবা শাহ আলম বেপারী অভিযোগ করেন, ইনজেকশন দেওয়ার পর থেকেই সুমনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তাৎক্ষণিকভাবে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে সুমনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসক সুজন সরকার ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর সুমনকে আমার কাছে আনা হয়েছিল। আমি তাকে একটি 'টোরাক্স' (ব্যথানাশক) ইনজেকশন দিয়ে উপজেলা হাসপাতালে পাঠিয়ে দিই

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি কিংবা কোনো রোগীকে ইনজেকশন দেওয়ার বৈধতা ওই পল্লী চিকিৎসকের নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা খোঁজখবর নিতে শুরু করেছি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

জাপানের কাছে ১১-০ গোলে হারল ভারত