ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

সংগৃহিত,৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

সরকার প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরো সর্বজনীন করতে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। 

শনিবার (৭ মার্চ) সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


তিনি জানান, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে এবং বাস্তবায়নের জন্য কাঠামো গঠনের কাজ চলছে। স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়েও তিনি সতর্ক করে বলেন, এ খাতের সঠিক তদারকি না করলে সব পরিকল্পনা মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। এজন্য পাইপলাইনিং করে স্বচ্ছভাবে সব কাজ পরিচালনার প্রয়োজন।

আরও পড়ুন

এ ছাড়া তিনি উল্লেখ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং চিকিৎসকেরা নিয়মিতভাবে উপস্থিত থাকেন না। সরকার এসব সমস্যার সমাধানেও কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী