ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৭:৫০ বিকাল

সিরাজগঞ্জে তেলের পাম্পগুলোতে ভিড় প্রশাসনের নজরদারি জোরদার

সিরাজগঞ্জে তেলের পাম্পগুলোতে ভিড় প্রশাসনের নজরদারি জোরদার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে জালানি তেলের পাম্পগুলোতে তেল সংগ্রহের জন্য বাস, ট্রাক, মোটরসাইকেল চালকদের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকার একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান।

গত শুক্রবার সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এলাকায় অবস্থিত মেসার্স মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি। এসময় ফিলিং স্টেশনের তেলের মূল্য তালিকা, মাপযন্ত্র এবং বিক্রি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।  পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি কোনো ধরণের অনিয়ম, কারসাজি বা অতিরিক্ত দাম আদায় না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে জ্বালানি তেল পায় সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, অননুমোদিত মাধ্যমে তেল বিক্রি করা যাবে না, অতিরিক্ত পরিমাণে তেল বিক্রি/ক্রয় বন্ধ এবং সকল প্রকার মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে। এসময় ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী