ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৯:৪৯ রাত

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৩শ’ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা এবং উল্লাপাড়া উপজেলার সলপ এলাকায় পৃথক অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এসময় কান্দাপাড়া হাটখোলায় নিম্নমানের খাদ্যপণ্য সরবরাহের অভিযোগে জনসেবা লিমিটেডের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরিতে দুধের সাথে ক্ষতিকর ফরমালিন মেশানোর অভিযোগে দু’টি কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। এ সময় মেসার্স সলপ ঘোল ও সাদেক খান দই ঘরের মালিক আব্দুল মালেককে ৩০ হাজার টাকা এবং আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে তেল নেওয়ায় যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ

টিকার সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

উপকূলে লবণাক্ততা বৃদ্ধি টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

সপরিবারে বাংলাদেশ সফরে ভারতীয় গায়ক শ্রীকান্ত আচার্য

 হাম : ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু