ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০২:১২ দুপুর

কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র

কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র

গত কয়েক দিনে বেশ কয়েক দফা হামলার পর কুয়েতে নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে।
 
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সেনাঘাঁটি আছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
 
তবে ওয়াশিংটন থেকে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ এসেছে গত ৪ ফেব্রুয়ারি বুধবার কুয়েতের আকাশসীমায়ে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর। কুয়েতের সামরিক বাহিনী থেকে দেওয়া এaক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে সেটির পতিত ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
 
কুয়েতি সামরিক বাহিনীর এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর দূতাবাস খালি করার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট