ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১১:৩৬ রাত

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার চোঙ্গাখাতা গ্রামের মো. পিয়াস হোসেন ওরফে নীরব (২২) এবং চক হলদি গ্রামের মো. হৃদয় মিয়া (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারের হুদা মার্কেটের পেছনে অবিযান চালানো হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পিয়াস হোসেনের প্যান্টের পকেট থেকে ১০টি ও হৃদয় মিয়ার পকেট থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট

তেঁতুলিয়ায় নোটিশ জারি ছাড়াই জমি খারিজের রমরমা ব্যবসা

জয়পুরহাটের কালাইয়ে ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে জমাজমি নিয়ে সংঘর্ষ, কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত

লালমনিরহাটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তেল মজুদের হিড়িক