ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১১:৩৯ রাত

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১জনকে ওয়ারেন্টমূলে, ১ জনকে নিয়মিত মামলায় ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত মাদকসেবি ১ জন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগতরাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দড়িবাংড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল হাইকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে মনির হোসেন (৪০) ও খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত মহরম শাহর ছেলে শহিদুল ইসলাম (৪০)।

আরও পড়ুন

এ ব্যপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ, ২৫ দিনে পাস ৯৪ বিল

মার্স্টাস পাশ করা বগুড়ার মিলু এখন পালছেন গরু, চাষ করছেন ভুট্টা আর নেপিয়ার ঘাস

নতুন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই

ঢাবির ক্যান্টিনে পাওয়া পচা মুরগির মাংস নিয়ে যা বললেন ডাকসুর ঝুমা

ঢাবির ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগ 

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার জে.কে কলেজ সড়কের বেহাল দশা