ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১১:৪০ রাত

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নন্দীগ্রামে যুবদলের দুই ও ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিস্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুবদলের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এতে আরও বলা হয়, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বুলবুল ও আব্দুর রাজ্জাক বহিস্কার করা হয়েছে। তিনি আরও বলেন, যুবদল বা বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি কেউ কোন অপরাধমুলক কার্মকান্ডে জড়িত হয় তাদের কোন ছাড় দেয়া হবেনা। এদিকে একই অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সাময়িকভাবে বহিস্কৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ, ও ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাদেরকে সংগঠনের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ  সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। তারা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট

তেঁতুলিয়ায় নোটিশ জারি ছাড়াই জমি খারিজের রমরমা ব্যবসা