ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১০:০১ রাত

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি হবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে।’

ট্রাম্প আরও বলেন, ‘এরপর একটি মহান ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করা হলে আমরা এবং আমাদের অনেক সাহসী মিত্র ও অংশীদার নিরলসভাবে কাজ করব, যাতে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা যায় এবং দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে বড়, ভালো ও শক্তিশালী করা যায়।’

আরও পড়ুন

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ইরানের সামনে একটি দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। মেক ইরান গ্রেট এগেইন (এমআইজিএ)।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘‍ফেসবুক ইনস্ট্যান্ট কফির মতো হয়ে গেছে, প্রশ্নফাঁসের গুজবে কান দেয়া যাবে না’

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

ছক্কা, সেঞ্চুরি আর ৯৮৬ রান-আইপিএলে নতুন যতো রেকর্ড