শ্রমিক হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ওই মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত দুইপক্ষের শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আইভীকে সবাই চেনেন। আইভী এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। আমরা আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত শুনানি শেষে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আমরা আইনিভাবে পরবর্তী পদক্ষেপ নেবো।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়। ২০২৪ সালের ৩০ জুন ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি করেছিলেন।
আরও পড়ুনমামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান নাসিকের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই সঙ্গে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1772460843.jpg)

