ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৩:৩৮ দুপুর

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজল চক্রবর্তী (৬৫), ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে কাজল চক্রবর্তী শিশুটিকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে যান। বাড়িতে সে সময় কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে অভিযুক্ত কাজল ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেন। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং অসুস্থবোধ করতে থাকে। গতকাল সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে রাতে কাজল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ব্যবসায়ী ও সেবনকারী দুই গ্রুপই আমাদের টার্গেট : ডিসি মাসুদ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

পাবনার দাদি-নাতনি হত্যার রহস্য উন্মোচন, চাচা গ্রেপ্তার

ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে, মূল্য দিতে হবে : ইরান