ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৩:৩১ দুপুর

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার, ১ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন— সিয়াম ও আনিস। সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায়। তারা দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস।

আরও পড়ুন

এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

পাবনার দাদি-নাতনি হত্যার রহস্য উন্মোচন, চাচা গ্রেপ্তার

ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে, মূল্য দিতে হবে : ইরান

প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালো লিভারপুল

বন্ধ হরমুজ প্রণালী