ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ১০:২৬ দুপুর

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আজ রোববার (১ মার্চ) সকালে টেলিভিশনটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। কান্নাভেজা কণ্ঠে দেওয়া এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির মৃত্যুর খবর জানিয়ে বলেন, ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে।

এ ছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।’

আরও পড়ুন

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—দুজনই ‘সুস্থ ও নিরাপদে’ আছেন।ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় কেবল খামেনিই নন, তার কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। 

এরই মধ্যে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় ১০৮ জন ও ২৪টি প্রদেশে অন্তত ২০১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান তার প্রতিশোধমূলক হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতোমধ্যে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসরায়েল বলছে খামেনি মারা গেছেন, ইরান বলছে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা

খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

মধ্যপ্রাচ্যগামী বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান