ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩০ বিকাল

ইফতারে ভুলেও খাবেন না এই ৩টি খাবার

সংগৃহিত,ইফতারে ভুলেও খাবেন না এই ৩টি খাবার

লাইফস্টাইল ডেস্ক : দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে খেতে বসে সতর্ক হন। এ সময় পেট খালি থাকে তাই ক্ষুধা বেশি লাগাটা স্বাভাবিক। কিন্তু ভুলে গেলে চলবে না- দীর্ঘ সময় পেট খালি থাকার পর আপনি কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না! এ ব্যাপারে খুব সতর্ক হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেট ব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার কারণ হয়ে ওঠে।

পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নিই, কোন কোন খাবার ইফতারে খালি পেটে খেলে বিপদ ডেকে আনতে পারে-


সাইট্রাস ফল ও এর তৈরি ঠান্ডা শরবত


ইফতারে ফল খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয়। তাই ইফতারে খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না। এসব ফলের তৈরি ঠান্ডা জুস বা শরবতও বাদ দিন। কারণ ঠান্ডা পানি সর্দি-কাশির সমস্যা তৈরি করে এবং হজমের গতি মন্থর করে।

চা-কফি

আরও পড়ুন

ইফতারে ভারী খাবারের পর চা-কফি খাওয়ার প্রবণতা রয়েছে প্রতিটি ঘরে ঘরে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘ সময় পেট খালি থাকার পর ভারী খাবার খাওয়ার পর আবার চা-কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। অগ্ন্যাশয় ও যকৃতের ওপর খারাপ প্রভাব পড়ে।

তৈলাক্ত খাবার

ইফতারে তেলের তৈরি নানা ধরনের ভাজাপোড়া দিয়ে ছোলা, মুড়ি মাখা খাওয়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর এ জাতীয় তৈলাক্ত খাবার পেটে গ্যাস, মাথাব্যথা, অবসাদ, আলসারসহ নানা গোলযোগের কারণ হয়ে ওঠে। তাই ইফতারে তৈলাক্ত খাবার কম গ্রহণের চেষ্টা করুন।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। শুধু তাই নয়, খালি পেটে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদি অন্ত্রের সমস্যাতেও। পড়তে পারেন আলসার ও ক্যানসারের মতো জটিল রোগে।

তাই ইফতারে প্রাধান্য দিতে পারেন সুষম খাবার, সবজি, ইসবগুলের শরবত, খেজুর, দই এবং সহজে হজম হয় এমন খাবার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন