ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ রাত

১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত, ১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা

নিজ সংসদীয় আসনে ১৫টি খাল খননের জন্য আধা-সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়-এ দেওয়া পৃথক দু’টি ডিও লেটারে খাল খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়। পানি সম্পদ মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়। খালগুলো খনন হলে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি