ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ রাত

জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা আদায়

জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা আদায়

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযান পরিচালনাকালে আইন অম্যান্যকারীদের তিন হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মাছুয়া বাজার থেকে পাচুর মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকার পরেও অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন। ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেয়ার কথা বলার পরও এক ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস বলেন, জনসাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। এসময় জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগের শহর ও যান পুলিশ পরিদর্শক মোমেন আলী, সার্জেন্ট বিপুল, এসআই মেহেদী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা আদায়

নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে বুড়িমারী বন্দরের ব্যবসা-বাণিজ্য

দেশজুড়ে ভূমিকম্প অনুভূত

জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল জরিমানা