ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৮ বিকাল

ধামরাইয়ে ইট বোঝাই ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

ধামরাইয়ে ইট বোঝাই ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

ঢাকার ধামরাই উপজেলায় ইট বোঝাই ট্রাকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নান্নার ইউনিয়নের সুতিপাড়া-নান্নার আঞ্চলিক সড়কের গোপালকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার এসআই মো. আজাহারুল ইসলাম জানান।

নিহত মাহিম (১২) নান্নার ইউনিয়নের গোপালকৃষ্ণপুর এলাকার মো. এখলাসের ছেলে। সে ধামরাইয়ের আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকালের দিকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় একটি ইট ভাটা থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এসআই মো. আজাহারুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ