ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৬ বিকাল

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় হারুন অর রশিদ নামে একজনকে হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (১৮), একই এলাকার আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২০) ও শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বকুল মিয়ার পাথর কারখানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হারুন অর রশিদকে হত্যা করে ফেলে যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

আজান পর্যন্ত সেহরি খাওয়ার বিধান : শরীয়ত কী বলে?

৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে কাটতো নবী কারিম (সা.)-এর রমজান

বগুড়ার ধুনটে অবৈধ বালুমহাল নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে আগুন

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বোমা ও ককটেল উদ্ধার