ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৪ বিকাল

বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

বগুড়া শহরের আটাপাড়াস্থ ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানা এবং বৃন্দাবনপাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনাকালে দেখা যায়-পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা হচ্ছে এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, অনুমোদনহীন রাসায়নিক রঙ ব্যবহার করে সেমাই উৎপাদন এবং মোড়কজাতকরণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

এসব অভিযোগে ইসলামিয়া লাচ্ছা সেমাইয়ের মালিক শহরের আটাপাড়ার আল মীর আলম খলিফার ছেলে শফিউল ইসলামের এক লাখ টাকা এবং জেমি লাচ্ছা সেমাইয়ের মালিক  বৃন্দাবনপাড়ার মোকসেদুল হকের ছেলে জুয়েলের ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও ভোক্তা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদি হাসান অভিযান পরিচালনা করেন। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী