রমজানে কেনা দামে চিনি বিক্রি করছেন সারিয়াকান্দির হানিফ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির গ্রামাঞ্চলের মুদি দোকানি হানিফ পুরো রমজান মাসে কেনাদামে চিনি বিক্রি করবেন। এবছর তিনি ৯৫ টাকা কেজিতে চিনি বিক্রি করছেন। গত বছর থেকে তিনি এ উদ্যোগ চালু করেছেন। কম দামে চিনি কিনতে পেরে উপকৃত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর বাজারের পলাশ স্টোরের স্বত্বাধিকারী আবু হানিফ সরকার এ বছর রমজান মাস উপলক্ষ্যে ৯৫ টাকা কেজিতে চিনি বিক্রি করছেন।
গত বছর তিনি কেনা দামে ১২শ’ কেজি চিনি বিক্রি করেছেন। গত বছরের ধারাবাহিকতায় এবছরও তিনি গত প্রথম রমজান থেকে কেনা দামে চিনি বিক্রি শুরু করেছেন। গত কয়েকদিনে তার কয়েকশ’ কেজি চিনি বিক্রি হয়েছে। এবছরও তিনি হাজার কেজির বেশি চিনি বিক্রি করবেন বলে বাজেট করেছেন। এদিকে কমদামে চিনি কিনতে পেরে গ্রামের সাধারণ মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা আবু হানিফের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ষাটোর্ধ্ব অমিছা বেওয়ার বলেন, রমজান মাসে ইফতার করতে একটু সেমাই রান্না করি, তাতে চিনি লাগে। হানিফের দোকানে বাজারের তুলনায় বেশ কমদামে চিনি কিনেছি। কমদামে চিনি কিনতে পেরে আমি খুবই খুশি এবং উপকৃত হলাম। ব্যবসায়ী আবু হানিফ বলেন, সারাবছর তো ব্যবসায় লাভ করি। রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি পণ্যে না হয় লাভ না করলাম। এ চিন্তা থেকে আমি এ মাসে কেনা দামে চিনি বিক্রি করছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এ প্রচেষ্টা অব্যাহত রাখবো। কমদামে চিনি কিনতে পেরে প্রতিদিন প্রচুর মানুষ কেনাকাটা করতে দোকানে ভিড় করেন।
আরও পড়ুনসারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। রমজানকে হাতিয়ার করে জিনিসপত্রের দাম না বাড়িয়ে, আমরা যদি স্বল্প লাভে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারি, তাহলে অবশ্যই বাজার স্থিতিশীল থাকবে। রমজানে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে, জিনিসপত্রের দাম বাড়িয়ে যাতে বিক্রি করতে না পারে তার জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771774310.jpg)
_medium_1771774470.jpg)
_medium_1771773538.jpg)
_medium_1771772424.jpg)


_medium_1771772706.jpg)