মাস্টার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হওয়া অনু আসছেন পুষ্প’রূপে
অভি মঈনুদ্দীনঃ অভিনয় অঙ্গনে এই প্রজন্মের একেবারেই নতুন মুখ নাসরিন অনু। সুযোগ হলো বাংলাদেশের কিংবদন্তী নাট্যনির্মাতা, অভিনেতা সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় নাটকে অভিনয় করার। সালাহ উদ্দিন লাভলু প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনায় নির্মাণ করেছেন ১২৫ পর্বের ধারাবাহিক নাটক ‘ফুলগাঁও’। এই ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র পুষ্প। আগামী রোজার ঈদের পরপরই চ্যানেল আইতে প্রচারে আসছে এই ধারাবাহিক নাটকটি। নির্মাতা লাভলুর অনুকে নিয়ে ভীষণ প্রত্যাশা।
অনু প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালাহ উদ্দিন লাভলু বলেন,‘ আমার নির্দেশনাতেই অনু প্রথম এমন চমৎকার গল্পের ধারাবাহিকে অভিনয় করেছে। নতুন হিসেবে অভিনয়ে খুউব ভালো। সবচেয়ে বেশি ভালোলেগেছে চরিত্র নিয়ে অনু বেশ বিশ্লেষণ করে। যা এই সময়ের প্রায় শিল্পীই করেনা, করতে চায়না। অনু তার চরিত্র নিয়ে ভাবে-কেন এই চরিত্রটি এমন, তার চরিত্রটি কেনই বা আলাদা- এসব নিয়ে তার ভীষণ চিন্তা ভাবনা থাকে। নিজের চরিত্রের প্রতি ভীষণ ডেডিকেটেড এবং জানার আগ্রহ তার প্রবল। পুষ্প চরিত্রটিও দারুণ ফুটিয়ে তুলেছে। নাটকটি প্রচারে এলেই দর্শক তা অনুভব করবেন। আর আমারতো মনে হয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ও মাস্টার্সে তার যে রেজাল্ট সে শিক্ষকও হয়ে যেতে পারে।’
পুষ্প চরিত্রে কাজের সুযোগ পাওয়া, এতে অভিনয় এবং আগামীর পরিকল্পনা নিয়ে অনু বলেন,‘ শ্রদ্ধেয় ইসরাফিল শাহীন স্যারের প্রতি কৃতজ্ঞতা, কারণ তিনিই লাভলু স্যারের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে বিগত দেড় বছরে এই ধারাবাহিকে অভিনয় করেছি। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পেশাগতভাবে আমি থিয়েটার এবং অভিনয়শিল্প নিয়ে আজীবন কাজ করে যেতে চাই। একজন সকল শ্রেনীর কাছে নন্দিত অভিনেত্রী হতে চাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি, কাজ করছি।’
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার অ্যাণ্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের ২১’তম ব্যাচের শিক্ষার্থী অনু অনার্সে (২০২৩) ফার্স্ট ক্লাশ সেকেণ্ড এবং মাস্টার্সে (২০২৪) ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছেন। যে কারণে তিনি বিশ্ববিদ্যালয় থেকে দুটি ডিনস অ্যাওয়ার্ড এবং কবি সুফিয়া কামাল হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্নপদকে ভূষিত হন। নওগাঁ’র মেয়ে অনুর বাবা মোঃ নাসির উদ্দিন, মা মর্জিনা বেগম। তার প্রথম নাটক ছিলো হাসান রেজাউলের ‘মা বাবা ভাই বোন’। আগামী ঈদে পাঁচ পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’ প্রচার হবে, যা নির্মাণ করেছেন সালাহ উদ্দিন লাভলু। নাট্যদল ‘অবলোকন’-এর মঞ্চ নাটক ‘গন্ধসূত্র’র চারটি মঞ্চায়নে এরইমধ্যে অভিনয় করেছেন অনু।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1771505655.jpg)
_medium_1771500058.jpg)




