ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৪ দুপুর

আমিশার নামে পরোয়ানা জারি

অভিনেত্রী আমিশা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলার নিষ্পত্তি এখনো হয়নি। আগামী ১৮ই মার্চ পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। প্রায় একই অভিযোগে অভিযুক্ত হয়ে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে। পরোয়ানা জারি করেছে মোরাদাবাদের এক আদালত।

যদিও অভিনেত্রীর দাবি, তিনি পুরো টাকা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে ফেরত দিয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগ তার। ঘটনা ২০১৭ সালের। ওই বছরের নভেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আমিশার। তার জন্য তিনি পবন বর্মা নামের এক ব্যক্তির থেকে সাড়ে ১৪ লাখ টাকা অগ্রিম পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন। মোরাদাবাদের দিল্লি রোডের একটি হোটেলে অভিনেত্রীর থাকা এবং খাওয়ার ব্যবস্থাও করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু টাকা নিয়েও আমিশা সেই অনুষ্ঠানে যাননি। অভিনেত্রী পরে পবনকে ১০ লাখ টাকা নগদে ফেরত দিয়েছিলেন। কিন্তু বাকি সাড়ে ৪ লাখ টাকা আর ফেরত দেননি। পবনের অভিযোগ অনুসারে, অভিনেত্রী সাড়ে ৪ লাখের একটি চেক তাকে দিয়েছিলেন। কিন্তু সেটি বাউন্স করে। এরপরই পবন অভিনেত্রীর বিরুদ্ধে মোরাদাবাদের আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন