ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৩ দুপুর

নায়িকা রুবিনা নিঝুম দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নায়িকা রুবিনা নিঝুম দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন।

বাদিপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ জানুয়ারি নায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে এদিন তারা আদালতে হাজির হননি। বাদিপক্ষ থেকে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মোছা. সুরভী বেগমের করা মামলায় অভিযোগ করা হয়, তারা পূর্ব পরিচিত। রুবিনা নিঝুম ও রাহূল তার আস্থাভাজন ও বিশ্বস্ত ছিলেন। রুবিনা নিঝুম ও রাহূল বিভিন্ন সময় সুরভী বেগমের কাছ থেকে টাকা ধার নিয়ে যথাসময়ে ফেরত দিয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেন। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর রুবিনা নিঝুম ও রাহূল সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দিবে মর্মে তাদের মধ্যে চুক্তিনামা সম্পাদিত হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবে মর্মে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

এদিকে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে টাকা ফেরত চান। তবে রুবিনা নিঝুম ও রাহূল টাকা ফেরত দেবে না মর্মে জানিয়ে দেয়। ২২ সেপ্টেম্বর রুবিনা নিঝুম ও রাহূলের রামপুরার বনশ্রী বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তাকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করেন। এ বিষয়ে তিনি রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নায়িকা রুবিনা নিঝুম দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে : চিফ প্রসিকিউটর

নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত, গ্রেফতার ৪

কক্সবাজারে মেসুত ওজিলের সঙ্গে এরদোয়ানের ছেলে

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম লঞ্চার উন্মোচন উত্তর কোরিয়ার