ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৬ রাত

রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমবারের মতো ফুল দেবে নগরবাসী

সংগৃহিত,রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমবারের মতো ফুল দেবে নগরবাসী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে উদ্বোধনের অপেক্ষায় থাকা কেন্দ্রীয় শহিদ মিনারে এবার প্রথমবারের মতো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারটি উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। ওইদিন প্রথম প্রহরে ফুল দেবেন রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহিদ মিনারটি। ফলে এবারই প্রথম নগরবাসী নিজ শহরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শহিদদের স্মরণ করতে পারবেন।

জেলা পরিষদের তথ্যমতে, রাজশাহীর পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত প্রায় এক একর এলাকাজুড়ে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহিদ মিনার। প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে এর নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে এটি তৈরি করা হয়েছে। এর আগে, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইদিন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

আরও পড়ুন

এদিকে প্রথমবারের মত শহিদ মিনারে ফুল দিতে পারার খবরে বেশ উচ্ছ্বাসিত রাজশাহীবাসী। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারটি উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনও সেই অনুযায়ী কার্ড বিতরণ করছেন। পাশপাশি জেলা তথ্য অফিস থেকে মাইকিং করা হচ্ছে। তিনি আরও বলেন, এটি উদ্বোধনের কোনো অনুষ্ঠান থাকছে না। তবে এবারই প্রথম ফুল দেওয়া হচ্ছে। ফলে এটি উন্মুক্ত করা হবে। সবাই এখন থেকে এক জায়গায় ফুল দিতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমবারের মতো ফুল দেবে নগরবাসী

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সড়কে সমঝোতায় টাকা নিলে সেটা চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

পঞ্চগড়ের বোদায় টিসিবির তেলের কার্টনে পানির বোতল

দিনাজপুরের বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন