ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ রাত

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী একটিতে বিদ্রোহীর জয়

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী একটিতে বিদ্রোহীর জয়

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ৬টি আসনের ৫টিতেই জয়লাভ করেছে বিএনপি। আরেকটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি বিএনপি ঘরানার প্রার্থী।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম (ধানের শীষ), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মতিউর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১ লাখ ৪৪ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোঃ সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী একেএম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮৩১ ভোট।

দিনাজপুর-৩ (সদর) আসনে ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ মাইনুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।

আরও পড়ুন

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি’র প্রার্থী আক্তারুজ্জামান মিয়া (ধানের শীষ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী আফতাবউদ্দীন মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ০৫৬ ভোট।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন তালা মার্কা নিয়ে স্বতন্ত্র (বিএনপি’র বিদ্রোহী) প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি’র প্রার্থী আবু জাফর মোঃ জাহিদ হোসেন (ধানের শীষ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী একটিতে বিদ্রোহীর জয়

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যক্তি ইমেজই জামায়াত প্রার্থীর বিজয়ের কারণ

১১ তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

ভোটের ছুটি শেষে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ, মহাসড়কে তীব্র যানজট