ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৫ দুপুর

ধানের শীষে ভোট দিয়ে খুব দারুণ লাগছে: ওমর সানী

ওমর সানী

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা ওমর সানী। 

ভোট দেওয়ার অনুভূতি ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়ে অভিনেতা বলেন, ‘আমি ঢাকা-১৭ আসনের ভোটার। গুলশানের মানারত স্কুলে ভোট প্রদান করেছি। আমার ভোটটি জনাব তারেক রহমানকে দিয়েছি। আমার একবারে ডাইরেক্ট অনুভূতি এর ভেতরে কোনো ভুল নাই, চিনি নাই, কিছুই নাই। আগামীর বাংলাদেশে আমি জনাব তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি ধানের শীষে ভোট দিয়েছি খুব দারুণ লাগছে।’ 

নির্বাচিত সরকারের কাছে কী প্রত্যাশা এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আমি চাই এফডিসিটা আগের মত জ্বলজল করুক। এর আগে আমার দেশ জ্বলজল করুক এবং এখানে থাকবে না কোন হানাহানি। আমাদের পুলিশ, র‍্যাব বাহিনীকে দেখলে মনে হবে আমাদের একটা পরিবার। কোনো হিংসা-অহংকার, চুরি-ডাকাতি এগুলো থাকবে না।’ 

আরও পড়ুন

ভোটা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়নি উল্লেখ করে ওমরা সানী বলেন, ‘আমি খুব সকালে গিয়েছি তাই লাইনে দাড়াতে হয়নি। তবে মোহাম্মদপুরে আমার বড় বোনের ভোট দেওয়ার সময় লাইন ছিল।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের জয়

৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রুমিন ফারহানা

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

৬৬ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে জামায়াত আমির

ঢাকা ৮ আসনে কে এগিয়ে রয়েছে?