ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫২ বিকাল

গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : জেলা প্রশাসক বগুড়া

গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : জেলা প্রশাসক বগুড়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভোট গ্রহণ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এবারের নির্বাচন হবে ইতিহাস গড়ার নির্বাচন। দায়িত্ব পালনকালে কোনো ভোটগ্রহণ কর্মকর্তা তার নৈতিকতা হারালে তিনি শাস্তির আওতায় আসবেন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মহিলা কলেজ মিলনায়তনে আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৫৭টি ভোট কেন্দ্রের ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৬৬ জন পোলিং অফিসারসহ মোট ৯০৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ