ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ রাত

নাটোর-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর, আহত ১৩

নাটোর-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর, আহত ১৩

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী এড. তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় খলিলুর রহমান (৪০) নামে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায়  এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

তাৎক্ষাণিক প্রতিক্রিয়া হিসেবে প্রতিবাদ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু একই সঙ্গে শনিবার বিকেলে কচুয়া বাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন টিপু। আহতরা হলেন- ফারুক (৪৮), শরিফুল (৩৪), সম্রাট (২৬), শিহাব (৩০), সাহেদ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), আকমল (৩৫), ফরহাদ (২৮) ও ফারুক (৩৭), জামরুল ইসলাম বাবু, শাহিন উদ্দিন, সাজদার রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা। ওই সময় বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি অফিসের সামনে উসকানিমূলক স্লোগান দেওয়া নিয়ে ধানের শীষের সমর্থকদের সঙ্গে টিপুর সর্মথকদের সংঘর্ষ হয়।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, গণসংযোগ চলাকালে পুতুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের ১০ জন কর্মীসমর্থক আহত হয়। এর মধ্যে ৭জন মেডিকেলে ভর্তি আছে। একজনের অবস্থা গুরুতর। ওই সময় তার কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একজন নিরপরাধ কর্মীকে থানায় আটক করে নিয়ে আসে। এর প্রতিবাদে শনিবার বিকেলে কচুয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।

আরও পড়ুন

হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচি এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, গতকাল শুক্রবার এশার নামাজের কচুয়া ধানের শীষের নির্বাচনি অফিসে আমাদের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন।

ওই সময় সালামপুর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী টিপুর প্রায় এক থেকে দেড়শ’ সমর্থক মিছিল নিয়ে কচুয়া বাজারে প্রবেশ করে। ধানের শীষের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় উসকানিমূলক স্লোগান দেয়। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উসকানিমূলক স্লোগান দেওয়া থেকে বিরত থাকতে বললে উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয় এবং টিপু সমর্থকরা অতর্কিত হামলা চালায়।

পাপ্পু আরো বলেন, এ সময় তারা ধানের শীষের নির্বাচনি অফিস তছনছ করার পাশাপাশি ফারজানা শারমিন পুতুল ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় প্রতিহত করতে গিয়ে বিএনপির ৩ জন সমর্থক জামরুল ইসলাম বাবু, শাহিন উদ্দিন, সাজদার রহমান আহত হন বলেও দাবি করেন তিনি।

লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। ওই সময় স্থানীয়রা একজনকে আটক করে রাখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় দুই পক্ষয় থানায় লিখত অভিযোগ করেছে। তদন্ত চলছে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর, আহত ১৩

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরে নির্বাচনি দায়িত্বে ৫৩ বিজিবি

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জয়পুরহাটে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও করলেন চন্দন

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু

অনুর্ধ-১৪ বগুড়া জেলা ক্রিকেট দল বিভাগীয় চ্যাম্পিয়ন